মেরো না আমারে আর নয়ন-বাণে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

খাম্বাজ মিশ্র কাহারবা

মেরো না আমারে আর নয়ন-বাণে।

কী জ্বালা ব্যাধের বাণে

বনের হরিণই জানে॥

একে এ পরান দহে

মদির ও-আঁখির মোহে

চাহনির জাদু মাখা তার।

জ্বলিছে আলেয়া-শিখা

নয়ন-জলের মরীচিকা

পিয়াসি পথিক ছোটে হায়

তাহারই টানে॥

তব রূপের সায়রে ও নয়ন

শাপলা সুঁদির ফুল,

তুলিতে গিয়া ডুবিল

শত যে পথিক বেভুল।

সুন্দর ফণীর শিরে

ও যেন যুগল মণি,

যে গেল সে মণির মায়ায়

তারে দংশিল অমনি।

শত সে হৃদয়-নদী

কেঁদে যায় নিরবধি,

সাগর-ডাগর ও-আঁখির পানে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *