মোর জীবনের দু’টি রাতি

প্রণব রায়

1 min read September 17, 2026

মোর জীবনের দু’টি রাতি, তারই স্মৃতি লয়ে মনের গহনে
জ্বলে আজও দু’টি বাতি, জীবনের দু’টি রাতি |
একটি নিশীথে শুধু কাছে পাওয়া, একটিতে হায় দূরে চলে যাওয়া
মনে পড়ে আজ ও, কবে মালা দিলে গো, ঘুরে গেল কবে সাথী
জীবনের দু’টি রাতি |
একটি রজনী আনিল জীবনে , শত ফাল্গুনের দান জীবনের যত দান
একটি রজনী আঁখি কোণে মোর, দিয়ে গেল হায় শুধু আঁখিজল
মিলন বিরহ দোহাই দুটি ফুলে আজও
স্মৃতির মালিকা গাঁথি, জীবনের দু’টি রাতি, মোর জীবনের দু’টি রাতি

কথা – প্রণব রায়, সুর – কমল দাশগুপ্ত

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক প্রণব রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *