মোরা চলব না (নাট্যগীতি)

রবীন্দ্রনাথ ঠাকুর

Lyricist: রবীন্দ্রনাথ ঠাকুর 1 min read September 17, 2026

মোরা চলব না ।
মুকুল ঝরে ঝরুক, মোরা ফলব না ।।
সূর্যতারা আগুন ভুগে জ্ব’লে মরুক যুগে যুগে–
আমরা যতই পাই-না জ্বালা জ্বলব না ।।
বনের শাখা কথা বলে, কথা জাগে সাগরজলে–
এই ভুবনে আমরা কিছুই বলব না ।
কোথা হতে লাগে রে টান, জীবন-জলে ডাকে রে বান–
আমরা তো এই প্রাণের টলায় টলব না ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *