
**মোরা জলে স্থলে কত ছলে (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর**
(মোরা) জলে স্থলে কত ছলে মায়াজাল গাঁথি।
(মোরা) স্বপন রচনা করি অলস নয়ন ভরি।
গোপনে হৃদয়ে পশি কুহক-আসন পাতি।
(মোরা) মদির-তরঙ্গ তুলি বসন্ত-সমীরে!
দুরাশা জাগায় প্রাণে প্রাণে, আধো-তানে ভাঙা গানে,
ভ্রমরগুঞ্জরাকুল বকুলের পাঁতি!
মোরা মায়াজাল গাঁথি।
নরনারী-হিয়া মোরা বাঁধি মায়াপাশে।
কত ভুল করে তারা,কত কাঁদে হাসে।
মায়া করে ছায়া ফেলি মিলনের মাঝে,
আনি মান-অভিমান।
বিরহী স্বপনে পায় মিলনের সাথী।
মোরা মায়াজাল গাঁথি।
চলো সখী, চলো।
কুহক-স্বপন-খেলা খেলাবে চলো।
নবীন হৃদয়ে রচি নব প্রেম-ছল,
প্রমোদে কাটাব নব বসন্তের রাতি।
মোরা মায়াজাল গাঁথি।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
