মোহাম্মদ মোর নয়ন-মণি

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

মোহাম্মদ মোর নয়ন-মণি

মোহাম্মদ মোর জপ-মালা।

ওই নামে মিটাই পিপাসা

ও নাম কওসারের পিয়ালা॥

মোহাম্মদ নাম শিরে ধরি

মোহাম্মদ নাম গলায় পরি,

ওই নামেরই রওশনিতে

আঁধার এ মন রয় উজালা॥

আমার হৃদয়-মদিনাতে

শুনি ও নাম দিনে রাতে

ও নাম আমার তসবী হাতে

মন-মরুতে গুলে-লালা॥

মোহাম্মদ মোর অশ্রু চোখের

ব্যথার সাথি, শান্তি শোকের,

চাই না বেহেশ্‌ত, যদি ও নাম

জপতে সদাই পাই নিরালা॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *