মৌচাক মার্কেটে হলো দেখা

ইমতিয়াজ বাবু

Album: তুমি আমার ভালোবাসা Lyricist: কাজী ফারুক বাবুল Composer: খায়ের আহমেদ 1 min read September 17, 2026

মৌচাক মার্কেটে হলো দেখা
নিউ মার্কেটে হলো পরিচয়
রমনা পার্কে বসে গাছের ছায়ায়
মনটা করেছি বিনিময়

মহিলা সমিতির থিয়েটারে
কত না নাটক দেখেছি
চাংপাই চাইনিজ রেস্তোরায়
কত না গল্প করেছি
দু’জনার দুটো মনে ছিলো নাতো ভয়
মনটা করেছি বিনিময়

সংসদ ভবনের খোলা মাঠে
কত না বিকেল কেটেছে
ক্রিসেন্ট লেকে বসে দেখে তোমায়
কত না ভালো লেগেছে
দেখে দেখে সবভুলে দিয়েছি হৃদয়
মনটা করেছি বিনিময়

—————–
গান – মৌচাক মার্কেটে হলো দেখা

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ব্যান্ড সঙ্গীত ইমতিয়াজ বাবু কাজী ফারুক বাবুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *