
যদি এখানো আমাকে শুধু ভালো লাগে
ভালো না বাসো মন্দ কী
চোরা চাউনিতে যদি দূর থেকে দেখ কাছে না আসো
বেশ বেশ তাইবা মন্দ কী
যদি ও মুখের ভার পাথর করে
ঘোরো-ফেরো সারাদিন নিজের ঘরে
যদি চোখের তারায় শুধু হাসো একবার
মুখে না হাসো মন্দ কী
তোমার জানলার পর্দাটা বাতাস উড়িয়ে দিয়ে পালায় যখন
আমার এ ঘর থেকে তোমার ঘরটা দেখি ভরিয়ে নয়ন
দেখি আয়নার সামনেতে দাঁড়িয়ে থেকে
কাউকে না দেখে শুধু দেখো নিজেকে
যদি আমাকে ভাসাও আরো স্বপ্নে তোমার
নিজে না ভাসো মন্দ কী
————————-
মান্না দে
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
