যদি ডুবল না ডুবায়ে বা ওরে মন-নেয়ে

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

খাম্বাজ – একতালা।

যদি ডুবল না ডুবায়ে বা ওরে মন-নেয়ে।
মন হালি ছেড় না ভরসা বাঁধ পার্বি যেতে বেয়ে॥
মন! চক্ষু দাঁড়ী বিষম হাড়ি, মজায় মজে চেয়ে।
ভাল ফাঁদ পেতেছে শ্যামা বাজিকরের মেয়ে॥
মন! শ্রদ্ধা-বায়ে ভক্তি-বাদাম, দেওরে উড়াইয়ে।
রামপ্রসাদ বলে কালী নামের যাও রে সারি গেয়ে॥

খাম্বাজ – একতালা

যদি ডুবলো না ডুবায়ে বা ওরে মন-নেয়ে।
মন, হাল ছেড় না ভরসা বাঁধ পারবি যেতে বেয়ে॥
মন, চক্ষু-দাঁড়ি বিষম হাড়ি, মজায় মজে চেয়ে।
ভাল ফাঁদ পেতেছে শ্যামা, বাজিকরের মেয়ে॥
মন, শ্রদ্ধা-বায়ে ভক্তি-বাদাম, দেওরে উড়াইয়ে।
রামপ্রসাদ বলে কালীনামের যাওরে সারি গেয়ে॥

রাগিণী খম্বাজ তাল একতালা।

যদি ডুবলনা ডুবিয়ে বা ওরে মন নেয়ে।
মন হালি ছেড়োনা ভরসা বাঁধো পারবি যেতে বেয়ে॥
মন চক্ষু-দাঁড়ি বিষম হাড়ী মজায় মজে চেয়ে।
ভাল ফাঁদ পেতেছে শ্যামা বাজিকরের মেয়ে॥
মন শ্রদ্ধা-বায়ে ভক্তি-বাদাম দেওরে উড়াইয়ে॥
রামপ্রসাদ বলে কালী নামে যাওরে সারি গেয়ে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *