যমুনা-সিনানে চলে তন্বী মরাল-গামিনী

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

পিলু দাদরা

যমুনা-সিনানে চলে

তন্বী মরাল-গামিনী।

লুটায়ে লুটায়ে পড়ে

পায়ে বকুল কামিনী॥

মধু বায়ে অঞ্চল,

দোলে অতি চঞ্চল,

কালো কেশে আলো মেখে

খেলিছে মেঘ দামিনী॥

তাহারই পরশ চাহি

তটিনী চলেছে বাহি,

তনুর তীর্থে তারই

আসে দিবা ও যামিনী॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *