যাই তবে চলে যাই, চোখে যদি আসে জল

প্রণব রায়

1 min read September 17, 2026

যাই তবে চলে যাই, চোখে যদি আসে জল,
তাই গোপনে বিদায় চাই, যাই তবে চলে যাই |
আলেয়ার ইশারায় মিছে ডুবে ছিনু হায়,
কি হবে হেথা খেলাঘর বেঁধে , ভালবাসা যেথা নাই |
যাই তবে চলে যাই |
বনের পাখিরে ধরিয়া রেখো না আর,
যদি প্রাণের পরশ নাই দিতে পারো খুলে দিও তবে দ্বার |
এর চেয়ে ভাল অসীম আকাশ, বিদায় নিলাম তাই |
যাই তবে চলে যাই—

কথা – প্রণব রায়, সুর – কমল দাশগুপ্ত

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক প্রণব রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *