যারে ছেড়ে এলাম অবহেলে রে

আবদুল আলীম,

Lyricist: জসীমউদ্দীন, Composer: আলতাফ মাহমুদ, 1 min read September 17, 2026

যারে ছেড়ে এলাম অবহেলে রে
সে কি আবার আসবে ফিরে
দোতারা মোর বাজবে কি আর রে
ও যার তার গিয়াছে ছিঁড়ে ॥

পোষা পঙ্খি ছেড়ে দিয়ে শূন্য খাঁচা লয়ে
ওরে আর কত দিন
কাঁদব রে আমি দেশান্তরি হয়ে
সে ছিল মোর বুকের মণি রে
এখন জ্বলে সাপের শিরে ॥

সে ছিল মোর আন্ধার ঘরে পূর্ণমুখীর চাঁদ
ও তারে একদিনও না
করলাম রে আদর পুরাইয়া সাধ
আসমান তারে কাইড়া নিছে রে
না আসে দিলে মাথার কিরে ॥

বেদের মেয়ে (১৩ জুন ১৯৬৯)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আবদুল আলীম, জসীমউদ্দীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *