যারে যা প্রাণের পাখি প্রেমের দেশে যা রে উড়ে

রশিদ উদ্দিন

1 min read September 17, 2026

যারে যা প্রাণের পাখি প্রেমের দেশে যা রে উড়ে
কইও খবর বন্ধুর কাছে রাধা তোমার প্রাণে মরে ॥
কইও গিয়া আমার কথা পাষাণে ভাইঙ্গাছে মাথা ৷
শুইনা যে তার লাগে ব্যাথা সেও যেন প্রাণে মরে ॥
প্রেম সলিলে ঝাঁপ দিয়াছি মরি কিম্বা প্রাণে বাঁচি।
তবু বন্ধুর আশায় আছি একদিন যদি দেখা করে ॥
প্রেমে অঙ্গ জরজর, কাঁপে অঙ্গ থরথর।
সখি তরা ধর ধর, প্রাণটি গেল দেহ ছেড়ে ॥
বাউল রশিদ উদ্দিন জন্মবধি পদে পদে অপরাধী ।
জেলখানাতে যেন কয়েদি রাখছে তারে বন্দি করে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রশিদ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *