যাহা কিছু মম আছে প্রিয়তম

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

সিন্ধু–ভৈরবী যৎ

যাহা কিছু মম আছে প্রিয়তম

সকলই নিয়ো হে স্বামী।

যত সাধ আশা প্রীতি ভালোবাসা

সঁপিনু চরণে আমি॥

পুতুল-খেলায় মায়ার ছলনায়

ভুলাইয়া প্রভু রেখেছিলে আমায়,

ভুলেছি সে খেলা, আজি অবেলায়

তোমার দুয়ারে থামি॥

ধরে রাখি যারে আমার বলিয়া

সহসা কাঁদায়ে যায় সে চলিয়া,

অনিমেষ-আঁখি তুমি ধ্রুবতারা

জাগো দিবসযামী॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *