যে জন উন্মত্ত হইয়াছে গুরুর প্রেমের ডুরিতে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

যে জন উন্মত্ত হইয়াছে গুরুর প্রেমের ডুরিতে।।

আল্লার হাতে কোরনখানি

নিচে আগুন উপরে পানি

তারই মধ্যে কাদের গণি

বইসা ঐ নাম জপতেছে – প্রেম-ডুরিতে।।

শুনেছি ত্রিবেণীর ঘাটে

আজগুবি এক ফুল ফুইটাছে

সেই ফুল আছে মায়ের কাছে

ও ফুল রসিক ধইরাছে – প্রেম-ডুরিতে।।

যে তারে করেছে ধরো

খোদার ছোট নবীর বড়

ফকির লালন বলে নড়চড়

যাক সেই চরণে মিশে – প্রেম-ডুরিতে।।

——–

হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৩৮-৩৯

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *