যে জন ডুবে আছে সেই রূপ-সাগরে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

যে জন ডুবে আছে সেই রূপ-সাগরে,

রূপের বাতি দিবারাতি
জ্বলছে তার অন্তরে।

রূপ-রসের রসিক যারা

রসে ডুবে আছে তারা

হইয়াছে জ্যান্তে মরা

রাজ-বসন ছেড়ে৷

ওরে রাজ্য বসন ত্যজ্য
করে

ডোর-কোপনী পরিধান করে

কাঠের মালা গলে ধরে

করঙ্গ
লইছে করে।

রূপ-নদীর তীর-ঘাটে

যে বসেছে মওড়া এঁটে

সেই নদীতে জোয়ার এলে

রসিক নেয় ধরে।

জোয়ার আসলে উঠে সোনা

ধরে নেয় সে রসিক জনা

ও কাম-নদীর ঘাটে লোনা

তাই লালন
কয়, সেই ঘাটে মানুষ মরে।।

————

৩৫১. হারামণি, ৫ম খণ্ডে,
পৃ. ৫৪

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *