যেদিন তোমায় আমি দেখেছি

অগ্নিভ বন্দ্যোপাধ্যায়

Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: দ্বিজেন মুখোপাধ্যায় 1 min read September 17, 2026

যেদিন তোমায় আমি দেখেছি
কতো রঙে ছবি এঁকে রেখেছি
কি করে তোমায় বলো ভুলে যাই ।
স্বপনের যে মালাটি অলখে
মনে মনে গাঁথা হল পলকে
কি করে সে মালা আমি খুলে যাই ।।

আমার উদাসী পথ সাজায়ে
এলে যবে মঞ্জীর বাজায়ে
সে দোলায় আজও আমি দুলে যাই ।।

আমার প্রথম কথা কে তুমি
তোমার প্রথম সাড়া হাসিতে,
তোমার প্রথম সুর নূপুরে
আমার প্রথম গান বাঁশিতে ।

স্মরণ সুধায় তারা রয়েছে
আরও যেন সুন্দর হয়েছে
সে আবেশ মোর গানে তুলে যাই ।।

***

গান – যেদিন তোমায় আমি দেখেছি
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali অগ্নিভ বন্দ্যোপাধ্যায় পুলক বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *