যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা

গৌরীপ্রসন্ন মজুমদার

Movie: স্ত্রী Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: নচিকেতা ঘোষ 1 min read September 17, 2026

যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা,
তেমনি ভালোবাসাকে পোষ মানায় এই রাজা ।
ভালোবাসা তার প্রজা ।।

কখন গন্ধ শুঁকে বলবো আহা
খোশ মেজাজের টানে
বেচারা ফুলগুলো সব তাকিয়ে আছে
আমার মুখের পানে ।
অত সহজে তো মনে রেখো
যায় না আমার বোঝা ।।

আমার কাছে ভালোবাসা নয়গো শাহজাদী
আমার হারেমে সে পর্দানশীন মাইনে করা বাঁদী ।

সার্কাসেরই সিংহ হ’য়ে
প্রেম যে দেখায় খেলা
ও সে) আমার কথায় ওঠে বসে
এমনি মারের ঠেলা ।
করি চাবুক মেরে ভালোবাসার
শিরদাঁড়াটা সোজা ।।

***

গান – যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গৌরীপ্রসন্ন মজুমদার মান্না দে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *