রবিকিরণচাঁদের আলো পায় কি আর সব জনে

রশিদ উদ্দিন

1 min read September 17, 2026

রবিকিরণচাঁদের আলো পায় কি আর সব জনে,
হাসে রবি হাসে শশী নিত্য নতুন ফুল বাগানে ॥
জ্বালাইয়া জ্ঞানের বাতি, যে জাগিল সারা রাতি
চন্দ্র সদয় তারি প্রতি, ভাসতে থাকে চোখের কোণে ॥
ঝঞ্ঝা রাতে পাক বাতাসে, কখন ভাসে কখন হাসে
যে রয়েছে আশার আশে, সহ্য করে ঝড় তুফানে ॥
বলে বাউল রশিদ উদ্দিন, অমাবস্যা লাগে যেদিন
নহে রাত্র নহে দিন, বীজ বুনিল সাধুগণে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রশিদ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *