
রাধাপ্রেমের ঢেউ উইঠাছে গো ডুবু রসের নদীয়ার।
নিয়ে রাধারমণ রাধার মন, রাধার ঋণ শোধিতে ভেসে বেড়ায়।।
সঙ্গিনী স্বগণের খেলা ব্ৰজপুরে ব্রজের খেলা
করিয়ে কীর্তনের মেলা কেউ হাসে কেউ গায়
জয় রাধা শ্ৰী রাধা বলে গৌরা হাসে কাব্দে ধুলায় লুটায়।।
কখন বলে যাও সখাগণ কইরে মধুর নিকুঞ্জবন
কই সে আমার সঙ্গিনীগণ প্ৰাণাধিক রাই।
অমনি ভাবে বুঝিয়ে নিত্যানন্দ শিঙায় রব তুলিয়ে বমবম বাজায়।
ভাবিনী ভাবে বিরাম নাই কখন বনে গোষ্ঠেতে যাই
কইরে আমার ধবলী গাই কইরে ভাই বলাই।
ওহে রমণ বলে প্ৰাণ গৌরাঙ্গ এমনি নিত্যানন্দ বামে দাঁড়ায়।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
