রুমু রুমঝুম রুমুঝুমু বাজে নূপুর

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

বেহাগ খাম্বাজ

রুমু রুমঝুম

রুমুঝুমু বাজে নূপুর।

তালে তালে দোদুল দোলে

নাচের নেশায় চুর॥

চঞ্চল বায়ে আঁচল উড়ায়ে

চপল পায়ে, ও কে যায়

নটিনি কল-তটিনীর প্রায়, –

চিনি বিদেশিনো, চিনি গো তায়;

শুনি ছন্দ তারই এ হিয়া ভরপুর॥

নাচন শিখালে ময়ূর মরালে,

মরীচি-মায়া মরুতে ছড়ালে,

বন-মৃগের মন হেসে ভুলালে

ডাগর আঁখির নাছে সাগর দুলালে;

গিরি-দরি বনে গো

দোল লাগে নাচনের

শুনে তার সুর॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *