লাউ কুমড়া লাগাইও গো, ওগো ভাবী সময় আইছে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

লাউ কুমড়া লাগাইও গো, ওগো ভাবী সময় আইছে
পেট ভরে খাইতে পারি না দুঃখে কি জান বাঁচে গো
ওগো ভাবী সময় আইছে ॥

পাই না আনাজ-তরকারি আকাল পড়ে গেছে
ফলাইয়া সব খাইতে হবে আগের দিন কি আছ গো ॥

মাছ মাংসের অভাব ছিল না দিন গেছে পাছে
দুই আনা দুধের সের বাড়িত আইন্যা দিছে গো ॥

দুধ-মাটার অভাব দেখিয়া ঘাসি-ঘি বারইছে
দুই আনার দুধ ছয়-সাত টেকা ভেজাল দিয়া বেচে গো ॥

আনারস কমলা লেবুর নামটি মাত্র আছে
আম-কাঠালের দামে যেন আগুন লাইগ্যা গেছে গো ॥

পিছের খান গনে না মানুষ টেকার তালে নাচে
টেকা-টেকা কইরা মানুষ পাগল হইয়া গেছে গো ॥

বাউল আবদুল করিম বলে আর কী হবে পাছে
জীবনে দেখছি না যে আল্লায় দেখাইতাছে গো ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *