লাগল ধুম প্রেমের থানাতে মনচোরা পড়েছে ধরা

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

লাগল ধুম প্রেমের থানাতে।
মনচোরা পড়েছে ধরা
রসিকের হাতে।
ও সে ধরেছে চোরকে
হাওয়ায় ফাঁদ পেতে।।

ভক্তি-জমাদারের হাতে
দুদিন চোর জিম্মি থাকে
তিন দিনের দিন দেয় সে চালান
আষ্টেপিষ্টে বেঁধে।।

চোর আছে অটলের ঘরে
সাধকে তাই জানতে পারে
লালন বলে, এরূপ মিলে
দিব্যজ্ঞানের উদয়েতে।।

—————-

বাংলার বাউল ও বাউল গান, পৃষ্ঠা ৮৭

গানটির স্তবক বিন্যাসে ছক-বাঁধা কাঠামো রক্ষিত হয়নি। অন্তরা স্তবকটি অপূর্ণ।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *