শহরে হঠাৎ আলো চলাচল (রুপকথা রা)

শ্রেয়া ঘোষাল

1 min read September 17, 2026

শহরে হঠাৎ আলো চলাচল,

জোনাকি নাকি স্মৃতি দাগে;

কাঁপছিল মন, নিরালা রকম,

ডাকনাম নামলো পরাগে !

কে হারায়…

ইশারায়…

সাড়া দাও, ফেলে আসা গান!

রুপকথা রা রা রা রা রা,

চুপকথা রা রা রা রা রা,

ফুরফুরে এক রোদের জন্মদিন !

মন পাহারা রা রা রা রা,

বন্ধুরা রা রা রা রা,

আজ খোলা আলটুশি ক্যান্টিন !

বোবা ইমারত, অকুলান পথ,

শালিকের সাত অনুরাগে;

বুনছে অপার, জানলার ধার,

ধার বাকী, হাতে চিঠি জাগে !

রোদেলা বেলার, কবিতা খেলার,

শীতঘুম বইয়ের ভাঁজে;

বেসামাল ট্রাম, মুঠোর বাদাম,

জ্বালাতনে গাংচিলটা যে;

ঝরে একাকার, বালি-ধুলো তার,

তুলো তুলো বেখেয়াল !

হঠাৎ শহর, পুরনো মোহর,

মোহরা সাজানো আবডালে;

লজ্জা চিবুক, বানভাসী সুখ,

সুখ-সারী গল্প নাগালে !

=========================

কণ্ঠঃ শ্রেয়া ঘোষাল / রূপঙ্কর

ছবিঃ অপরাজিতা তুমি

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি শ্রেয়া ঘোষাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *