
পিলু-খাম্বাজ – দাদরা
শহিদি ঈদগাহে দেখ আজ জমায়ত ভারি।
হবে দুনিয়াতে আবার ইসলামি ফরমান জারি॥
তুরান ইরান হেজাজ মেসের হিন্দ মরক্কো ইরাক,
হাতে হাত মিলিয়ে আজ দাঁড়ায়েছে সারি সারি॥
ছিল বেহোশ যারা আঁশু ও আপশোশ লয়ে,
চাহে ফিরদৌস তারা জেগেছে নও জোশ লয়ে।
তুইও আয় এই জমা-তে ভুলে যা দুনিয়াদারি॥
ছিল জিন্দানে যারা আজকে তারা জিন্দা হয়ে
ছোটে ময়দানে দারাজ-দিল আজি শমশের লয়ে।
তকদির বদলেছে আজ উঠিছে তকবীর তারই॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
