শাওন রাতে যদি স্মরণে আসে মোরে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

শাওন রাতে যদি স্মরণে আসে মোরে

বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে॥

ভুলিয়ো স্মৃতি মম, নিশীথ-স্বপন-সম

আঁচলের গাঁথা মালা ফেলিয়ো পথ পরে॥

ঝুরিবে পুবালি বায় গহন দূর বনে

রহিবে চাহি তুমি একেলা বাতায়নে।

বিরহী কুহু-কেকা গাহিবে নীপ-শাখে

যমুনা-নদীপারে শুনিবে কে যেন ডাকে।

বিজলি দীপ-শিখা খুঁজিবে তোমায় প্রিয়া

দু-হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *