
শুন শুন সহচরী কার কুঞ্জে রইল গো হৃদয় বেহারী।
আমার হৃদয় কইছে খালি কোথায় রইল কালশশী।
ভাবে বুঝি চন্দ্রাবলী তোর হইয়াছে চতুরালী
যা গ’ তোরা কইরে ত্বরা আন গে শ্যাম মনোহরা
নইলে যে পরানে মারি সঙ্কট হইল ভারি।।
দীনহীন রমণ কয় শুন রাই দয়াময়
আইসবা তোমার রসময় থাকগো ধইজ্জ ধরি।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
