
শুনরে বন্ধুয়ার বাঁশি মধুর স্বরে বেইজনা বেইজো না।।ধু।।
অবলা বধিতে বিধাতার সৃজনা।।চি।।
যখন গুরুর কাছে বসি তোমি নাম ধরিয়া ডাকো বাঁশি
যেন জাননাহে বাঁশি নারীর বেদনা।।
কাল নাগিনী ননদিনীর জ্বালায় বাঁচি না।।১।।
একে তা অবলা নারী কুলভয় লাজে মরি
আর জ্বালইও না রে বাঁশি আর জ্বালইও না।।
হিয়ার মাঝে জ্বলছে অনল নিবাইলে নিবে না।।২।।
দিবানিশি হিয়ার মাঝে প্রেমের অনল জ্বলতে আছে
ধৈর্য মানে নারে বাঁশি ধৈৰ্য মানে না
শ্ৰীরাধারমণের আশা নিরাশা কৈর না।।৩।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
