শৈশব যৌবন দুহু মিলি গেল

বিদ্যাপতি

1 min read September 17, 2026

(শ্রীরাধার বয়ঃসন্ধি)

শৈশব যৌবন দুহু মিলি গেল ।

শ্রবণক পথ দুহু লোচন লেল ।। ১ ।।

বচনক চাতুরী লুহু লুহু হাস ।

ধরণীয়ে চাঁদ করল পরগাস ।। ২ ।।

মুকুর লই অব করত সিঙ্গার ।

সখী পুছই কৈসে সুরত বিহার ।। ৩ ।।

নিরজনে উজর হেরই কত বেরি ।

হসইত অপন পয়োধর হেরি ।। ৪ ।।

পহিল বদরী সম পুন নবরঙ্গ ।

দিনে দিনে অনঙ্গ অগোরল অঙ্গ ।। ৫ ।।

মাধব পেখল অপরূব বালা ।

শৈশব যৌবন দুহু এক ভেলা ।। ৬ ।।

বিদ্যাপতি কহ তুহু অগেয়ানি ।

দুহু একযোগ ইহকে কহ সয়ানি ।। ৭ ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বিদ্যাপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *