
শোন সখি বাঁশী কেন
রাধা নামে ডাকে ?
মন বলে কাছে গিয়ে
দেখে আসি তাকে ।।
কাজল এঁকেছি চোখে,
নুপূর বেঁধেছি পায়,
যেতে তবু পারিনা যে
লোকে যদি জেনে যায় ।
ও বাঁশী শুনে কি বলো
ঘরে মন থাকে ।।
*
গান – শোন সখি বাঁশী কেন
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
