শ্যাম কালিয়া সোনা বন্ধু রে

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

শ্যামকালিয়া সোনা বন্ধুরে, ও বন্ধু

নিরলে তোমারে পাইলাম না।।

আমার মনে যত দুঃখ ছিলরে, বন্ধু

খুলিয়া কইলাম না।

ফুলের আসন ফুলের বসনরে,

আরে ও বন্ধু, ফুলেরই বিছানা।।

(ও তোমার) হৃদকমলে চুয়াচন্দন রে বন্ধু ছিটাইয়া দিলাম না

নিরলে তোমারে পাইলাম না।

ক্ষীর ক্ষীরিয়া মাখন ছানারে,

আরে ও বন্ধু, রসের ও কমলা।।

(ওই আমার) দুই হস্তে চান্দ মুখ রে বন্ধু তুলিয়া দিলাম না

নিরলে তোমারে পাইলাম না।

ভাইবে রাধারমণ বলেরে, আরে ও বন্ধু

মনে যেই বাসনা।।

(ওরে) তোমারও পিরীতে আমায় রে বন্ধু নিরাশা কইরো না

নিরলে তোমারে পাইলাম না।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান বাউল গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *