
শ্যাম বিচ্ছেদে প্ৰাণ বাঁচে না মইলো গো রাই কাঞ্চা সোনা।।ধু।।
আমি রাইয়ের বৃন্দাদূতী তোমায় নিতে আইয়াছি
যাবে কিনা যাবে বলো না
রাধার দেইখে আইলাম দশম দশা দেহেতে প্ৰাণ আছে কিনা।
নন্দরানী কেন্দে অন্ধ সুরাইয়ে প্ৰাণ গোবিন্দ –
নন্দ রাজা নয়ন মেলে না
ব্রজের গাভীগুলি তৃণ খায় না ফুলেতে ভ্রমর বসে না।
মথুরাতে হইয়ে রাজা কুজার সনে ভালবাসা
রাধার কথা কিছুই মনে নাই
রাধারমণ বলে বৃন্দাবনের কিছুই তো স্মরণ হয় না।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
