
প্রসাদী সুর – একতালা।
শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি।
(ভব-সংসারে বাজারের মাঝে)
ঐ যে, মন ঘুড়ি, আশা বায়ু, বাঁধা তাহে মায়াদড়ি॥
কাক গণ্ডী মণ্ডি গাঁথা, তাতে পঞ্জরাদি নাড়ী।
ঘুড়ি স্বগুণে নির্মাণ করা, কারিগরি বাড়াবাড়ি॥
বিষয়ে মেজেছে মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি।
ঘুড়ি লক্ষে দুটা একটা কাটে,
হেসে দেও মা হাত চাপড়ি॥
প্রসাদ বলে দক্ষিণাবাতাসে ঘুড়ি যাবে উড়ি।
প্রসাদী – একতালা
শ্যামা মা উড়াচ্ছো ঘুড়ি।
(ভব-সংসার-বাজারের মাঝে)
ঐ যে মন-ঘুড়ি, আশা-বায়ু, বাঁধা তাহে মায়া-দড়ি॥
কাক গণ্ডী মণ্ডী গাঁথা, পঞ্জরাদি নানা নাড়ী।
ঘুড়ি স্বগুণে নির্মাণ করা, কারিগরি বাড়াবাড়ি॥
বিষয়ে মেজেছ মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি।
ঘুড়ি লক্ষে দুটা একটা কাটে, হেসে দেও মা হাতচাপড়ি॥
প্রসাদ বলে দক্ষিণাবাতাসে ঘুড়ি যাবে উড়ি।
ভবসংসার-সমুদ্রপারে, পড়বে যেয়ে তাড়াতাড়ি॥
রাগিণী জঙলা। তাল একতালা।
শ্যামা মা উড়াচ্ছো ঘুঁড়ি, ভব-সংসার-বাজারের
মাঝে।
ঘুড়ি আশা-বায়ু-ভরে উড়ে, বাঁন্ধা তাহে মায়াদড়ী
কাক গণ্ডী মণ্ডী গাঁথা পঞ্জরাদি নানা নাড়ী,
ঘুড়ি স্বগুণে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি॥
বিষয়ে মেজেছ মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি,
ঘুড়ি লক্ষে দুটা একটা কাটে হেসে দেও মা হাত-
চাপড়ী।
প্রসাদ বলে দক্ষিণাবাতাসে ঘুড়ি যাবে উড়ি,
ভবসংসার-সমুদ্রপারে পড়িবে গিয়া তাড়াতাড়ী॥
শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি,
ভব-সংসার-বাজারের মাঝে।
ঐ যে মন-ঘুড়ি, আশা-বায়ু, বাঁধা তাহে মায়া-দড়ি॥
কাক গণ্ডী মণ্ডী গাঁথা, তাতে পঞ্জরাদি নাড়ি।
ঘুড়ি স্বগুণে নির্মাণ করা, কারিগরি বাড়াবাড়ি॥
বিষয়ে মেজেছে মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি।
ঘুড়ি লক্ষে দুটা-একটা কাটে, হেসে দাও মা হাত-চাপড়ি॥
প্রসাদ বলে, দক্ষিণাবাতাসে ঘুড়ি যাবে উড়ি।
ভব-সংসার-সমুদ্র-পারে, পড়বে যেয়ে তাড়াতাড়ি॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
