সই মরম কহিএ তোকে

চণ্ডীদাস

1 min read September 17, 2026

সই! মরম কহিএ তোকে।

পিরীতি বলিয়া, এ তিন আখর,

কভু না আনিব মুখে।।

পিরীতি মূরতি, কভু না হেরিব,

এ দুটি নয়ান কোণে।

পিরীতি বলিয়া, নাম শুনইতে,

মুদিয়া রহিব কাণে।।

পিরীতি নগরে বসত তেজিয়া,

থাকিব গহন বনে।

পিরীতি বলিয়া, এ তিন আখর,

যেন না পড়য়ে মনে।।

পিরীতি পাবক, পরশ করিয়া

পুড়িছি এ নিশি দিবা।

পিরীতি বিচ্ছেদ, সহনে না যায়,

কহে চণ্ডীদাস কিবা।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। শ্রীরাগ ।।

পাবক – আগুন।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *