সখিরে বরষ বহিয়া গেল বসন্ত আওল ফুটল মাধবী লতা

চণ্ডীদাস

1 min read September 17, 2026

প্রবাস ।। সিন্ধুড়া ।।

সখিরে, বরষ বহিয়া গেল, বসন্ত আওল,

ফুটল মাধবী লতা।

কুহু কুহু করি, কোকিল কুহরে,

গুঞ্জরে ভ্রমরী যতা।।

আমার মাথার কেশ, সুচারু অঙ্গের বেশ,

পিয়া যদি মথুরা রহিল।

ইহ নব যৌবন, পরশ রতন ধন,

কাচের সমান ভেল।।

কোন্‌ সে নগরে, নাগর রহল,

নাগরী পাইয়া ভোর।

কোন গুণবতী, গুণেতে বেঁধেছে,

লুবধ ভ্রমর মোর।।

যাও সহচরি, মথুরা মণ্ডলে,

বলিও আমার কথা।

পিয়া এই দেশে, আসে বা না আসে,

জানিয়া আইস হেথা।।

বিধুমুখী বোলে, সহচরী চলে,

নিদয় নিঠুর পাশ।

সহচরী সনে, ভণয়ে ভর্ত্‌সয়ে,

কবি বড়ু চণ্ডীদাস।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *