সখী বাঁধলো ঝুলোনিয়া

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

৩৬

কাজরী–কার্ফা

সখী বাঁধলো ঝুলোনিয়া।

নামিল মেঘলা বাদরিয়া॥

চল কদম তমাল তলে গাহি কাজরি।

চল লো গোরী শ্যামলিয়া॥

বাদল পরিরা নাচে গগন-আঙিনায়

রিমিঝিম রিমিঝিম বৃষ্টি-নূপুর পায়।

এ হিয়া মেঘ হেরিয়া ওঠে মাতিয়া॥

মেঘ বেনিতে বেঁধে বিজলি-জরিন ফিতা,

গাহিব দুলে দুলে শাওন-গীতি কবিতা

শুনিয়া বঁধুর বাঁশি বন-হরিণী চকিতা,

দয়িত-বুকে হব বাদল-রাতে দয়িতা,

কাজল, মাজি লহো আঁখিয়া॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *