সখী বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

কাজরি কাহারবা

সখী বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া।

নামিল মেঘলা মোর বাদরিয়া॥

চলো কদম তমাল তলে গাহি কাজরিয়া

চলো লো গোরী শ্যামলিয়া॥

বাদল-পরিরা নাচে গগন-আঙিনায়,

ঝমাঝম বৃষ্টি-নূপুর পায়

শোনো ঝমঝম বৃষ্টি নূপুর পায়

এ হিয়া মেঘ হেরিয়া ওঠে মাতিয়া॥

মেঘ-বেণিতে বেঁধে বিজলি-জরিন ফিতা,

গাহিব দুলে দুলে শাওন-গীতি কবিতা,

শুনিব বঁধূর বাঁশি বন-হরিণী চকিতা,

দয়িত-বুকে হব বাদল-রাতে দয়িতা।

পরো মেঘ-নীল শাড়ি ধানি-রঙের চুনরিয়া,

কাজলে মাজি লহো আঁখিয়া॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *