সখী ভালোবাসা কারে কয় ?

মিলন

1 min read April 22, 2024

বলো তুমি আর কতদিন
রবে দূরে আমায় ছেড়ে
মনে মনে কল্পনাতে
আসো কেন বারে বারে?
কেন একা ফেলে চলে গেলে
দুঃখ দিয়ে না ফেরার দেশে?
এরই নাম কি ভালোবাসা?
সখী, ভালোবাসা কারে কয়?
সখী, ভালোবাসা কারে কয়?
হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়
সখী, ভালোবাসা কারে কয়?
সখী, ভালোবাসা কারে কয়?
হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়
সখী তুমি কেন, ওগো, কেন বোঝো না?
তুমিহীনা একাকী সময় কাটে না
এই বুকে আছে যত ভালোবাসা
তোমায় নিয়ে বেঁধেছিল স্বপ্নের বাসা
তুমি যে আমার মনেরই প্রথম শেষ আশা
মন আজও পথ চেয়ে রয়
তুমি আসবে বলেছে হৃদয়
কেন অভিমান করে চলে গেলে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়
সখী, ভালোবাসা কারে কয়?
সখী, ভালোবাসা কারে কয়?
হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়
এখনও তোমার আশায় পথ চেয়ে থাকি
কেন তুমি স্বপ্নে এসে দাও মিছে ফাঁকি?
এই বুকে আছে যত ভালোবাসা
তোমায় নিয়ে বেঁধেছিল স্বপ্নের বাসা
তুমি যে আমার মনেরই প্রথম শেষ আশা
মন আজও পথ চেয়ে রয়
তুমি আসবে বলেছে হৃদয়
কেন অভিমান করে চলে গেলে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়
সখী, ভালোবাসা কারে কয়?
সখী, ভালোবাসা কারে কয়?
হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়
সখী, ভালোবাসা কারে কয়?
সখী, ভালোবাসা কারে কয়?
হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali মিলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *