
সখী যমুনা পুলিনে গো যাবে নি শ্যাম দরশনে।।ধু।।
মন হইয়াছে উন্মাদিনী গো মধুর মুরলীর গানে। চি।।
বারি ছাড়া চাতকিনী যেন বনপোড়া হরিণী
তেমনি মতো দন্ধে পরাণি।।
বাঁশির ধ্বনি শুনে উন্মাদিনী গো, অগো বিশখা
মন প্ৰাণ সহিতে টানে।।১।।
কাল হইল কালিয়ার বাঁশি, বাঁশি হইল কুলবাঁশি
বাঁশি মোরে করিল দুষী।।
মনে লয় তার হইতেম দাসী গো অগো বিশখা সখী
নিয়ে চল শ্যাম যেখানে।।২।।
বাজায় বাঁশি কালশশী উগরায়ে অমিয়া রাশি
কিবা দিবা কিবা নিশি
আমি কৃষ্ণ প্রেমের অভিলাষী গো অগো বিশখা সখী
কহে শ্ৰী রাধারমণে।।।৩।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
