
সখী লাল বরণের পান, সখী লীল বরণের পান
ঘরে আছে কইন্যার মা তাইরে ধইরা আন।
সখী লাল বরণের পান, সখী লীল বরণের পান
পান পান করি সখী দেওনা কেনে পান?
সখী লাল বরণের পান, সখী লীল বরণের পান
ঘরে আছে কইন্যার চাচী তাইরে ধইরা আন।
সখী লাল বরণের পান, সখী লীল বরণের পান
পান পান করি সখী দেওনা কেনে পান?
সখী লাল বরণের পান, সখী লীল বরণের পান
ঘরে আছে কইন্যার ভাইর বউ তাইরে ধইরা আন।
সখী লাল বরণের পান, সখী লীল বরণের পান
পান পান করি সখী দেওনা কেনে পান?
সখী লাল বরণের পান, সখী লীল বরণের পান
ঘরে আছে কইন্যার ভইন তাইরে ধইরা আন।
সখী লাল বরণের পান, সখী লীল বরণের পান
পান পান করি সখী দেওনা কেনে পান?
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
