সরলা গো, কার লাগিয়া কী করিলাম

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

সরলা গো, কার লাগিয়া কী করিলাম
আপনার ধন হারাইয়া ধনের কাঙাল সাজিলাম ॥

ছেলেবেলা ছিলাম ভালো মনেতে আনন্দ ছিল
যৌবন আলো তার পরে পাইলাম
তোমারে আপন জানিয়া সঙ্গিনী করে নিলাম ॥

বুঝ মানে না পাগল মনে ঘুরলাম কত বনে বনে
কুলমানে জলাঞ্জলি দিলাম
সরল মনে দিয়া ব্যথা তোমারেও কাঁদাইলাম ॥

বাসনা কামনা নিয়া রিপুর বশে বশী হইয়া
এখন ভাবি কী করিলাম
বাউল আবদুল করিম বলে কই যাবো কেন আইলাম ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *