সাদাকালো

1 min read May 28, 2020

তুমি বল বৃষ্টি পড়ছে
তুমি হাস তাই দেখে
কেন বুঝিনা।
আমি বলি আকাশ কাঁদছে
আকাশেরও আছে দু:খ কিছু
না বলা কথা।
বুঝাতে পারিনা তোমায়
তাই স্বপ্ন আমার হয়না রঙ্গিন
থেকে যায় সাদাকালো।

সূর্যের অপমানে
আকাশে যখন জমে কালো মেঘ
আমি বলি আকাশ বিরহে কাতর
পেতে চায় মাটির আদর।
সূর্যের অপমানে
আকাশে যখন জমে কালো মেঘ
আমি বলি আকাশ বিরহে কাতর
পেতে চায় মাটির আদর।
বুঝাতে পারিনা তোমায়
তাই স্বপ্ন আমার হয়না রঙ্গিন
থেকে যায় সাদাকালো।

বর্জে্র হুংকারে
আকাশ যখন লুকায় মাটিতে
আমি বলি আকাশ স্বপ্ন দেখে
মাটিকে বুকে রেখে।
বর্জে্র হুংকারে
আকাশ যখন লুকায় মাটিতে
আমি বলি আকাশ স্বপ্ন দেখে
মাটিকে বুকে রেখে।
বুঝাতে পারিনা তোমায়
তাই স্বপ্ন আমার হয়না রঙ্গিন
থেকে যায় সাদাকালো।

তুমি বল বৃষ্টি পড়ছে
তুমি হাস তাই দেখে
কেন বুঝিনা।
আমি বলি আকাশ কাঁদছে
আকাশেরও আছে দু:খ কিছু
না বলা কথা।
বুঝাতে পারিনা তোমায়
তাই স্বপ্ন আমার হয়না রঙ্গিন
থেকে যায় সাদাকালো।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *