সাধন বিফল বরজখ বিনে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

সাধন বিফল বরজখ বিনে।

এখানে সেখানে বরজখ মূল ঠিকানা

দেখ মনে মনে।

বরজখ ঠিক না হয় যদি

ভুলাইবে শয়তান গিধি

হারিয়ে রূপ নানা বিধি

চিনবি তারে কিরূপ প্রমাণে।

চার ভেঙ্গে দুই হল যে
একা

এই দুই বরজখ লেখাজোখা

মনে প’ল আর এক ধোকা

এক মনে দুই কইরা ধেয়ানে।।

নৌকা ঠিক নয় বিনা পারায়

নিরাকারে মন কি দাঁড়ায়

লালন মিছে ঘুরে বেড়ায়

অধর ধরতে চায় বরজখ বিনে।।

————

৩৬৭. হারামনি, ৭ম খণ্ড,
পৃ. ১৪

হারামনি,
২য় খণ্ডেও গানটি সংকলিত হয়েছে; এতে সঞ্চারী স্তবকটি অনুপস্থিত। এছাড়া কিছু পাঠভেদ আছে।
পৃ. ৪৯

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *