সাধু গো আমায় উপায় বলনা

রামকুমার চট্টোপাধ্যায়

1 min read September 17, 2026

সাধু গো, আমায় উপায় বলনা৷

আমি স্বভাবকটূ কমন্ডলু

(আমার) হাড়ের তেতো গেলনা৷

উপায় বলনা৷

অঙ্গে আমার তীর্থমাটি

বুকে গঙ্গাজল,

তবু ধুয়ে তো গেলনা আমার

মনের গরল৷

(আমি) বাহিরেতে ভেক ধরেছি

ভিতর কিন্তু ছলনা৷

উপায় বলনা৷

দেশ-দেশান্তরে ঘুরে আমার

হল যাওয়া-আসা,

সাধুসঙ্গে ঘুচিল না

স্বভাব সর্বনাশা৷

(আমি) চারধামেতে ঘুরে এলাম

পরমধাম তো পেলাম না৷

উপায় বলনা৷

–রামকুমার চট্টোপাধ্যায়ের গলায় শোনা৷

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান রামকুমার চট্টোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *