সামনে সামনে এগিয়ে যা খুশিতে গান গেয়ে যা

শিবদাস বন্দ্যোপাধ্যায়

1 min read September 17, 2026

সামনে সামনে এগিয়ে যা

খুশিতে গান গেয়ে যা

এ-জীবনটা তোর দেশেরই

তুই দেশের জন্য দিয়ে যা॥

কেন, মরার আগে মরবি বল ?

শত্রুকে দু’পায়ে দল্

দেশের শক্তি বাড়িয়ে যা॥

সাহস যে তোর বুকের মাঝে

ঈশ্বর যে তোর সঙ্গে আছে

সামনে যদি কেউ আসে

তাকে ধুলায় মিশিয়ে যা॥

চলো দিল্লী’ — ডাক দিয়ে

দেশের পতাকা হাতে নিয়ে

লাল কেল্লার’ উপরে

উড়িয়ে যা, উড়িয়ে যা॥

. *************************

নেতাজীর জন্ম শতবর্ষ উপলক্ষে, আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন রাম সিং ঠাকুর-এর লেখা ও

সুরারোপিত “কদম কদম বড়ায়ে যা” গানটির বঙ্গানুবাদ – শিবদাস বন্দ্যোপাধ্যায়

বঙ্গানুবাদ পরিবেশন করেছিলেন – ক্যালকাটা ইউথ কয়্যার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক শিবদাস বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *