
সুনামগঞ্জীয়া রঙ্গিলা দামান যাইতা শ্বশুর বাড়ি
রঙ্গিলা দামান্দে মাইজীরে ডাকইন মাইজী নি আছইন ঘরে
খুশির বিদায় দেও গো মাইজী যাইতাম শ্বশুর দেশে।
যাও যাও যাওরে বাবা যাও শ্বশুর দেশে
বেইলের দুইপর উদয় হইলে আইও মাইজীর কোলে।
রঙ্গিলা দামান্দে চাচীরে ডাকইন চাচী নি আছইন ঘরে
খুশির বিদায় দেও গো চাচী যাইতাম শ্বশুর দেশে।
যাও যাও যাওরে বাবা যাও শ্বশুর দেশে
বেইলের দুইপর উদয় হইলে আইও চাচীর কোলে।
রঙ্গিলা দামান্দে ভাবীরে ডাকইন ভাবী নি আছইন ঘরে
খুশির বিদায় দেও গো ভাবী যাইতাম শ্বশুর দেশে।
যাও যাও ওরে দেওরা যাও শ্বশুর দেশে
বেইলের দুইপর উদয় হইলে আইও ভাবীর কোলে।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
