সে কি এমনি মেয়ের মেয়ে

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

জংলা – একতালা।

সে কি এমনি মেয়ের মেয়ে।
যাঁর নাম জপিয়া মহেশ বাঁচেন হলাহল খেয়ে॥
সৃষ্টিস্থিতি-প্রলয় করে, কটাক্ষে হেরিয়ে।
সে যে অনন্ত-ব্রহ্মাণ্ড রাখে, উদরে পূরিয়ে॥
যে চরণে শরণ লয়ে, দেবতা বাঁচে দায়ে।
দেবের দেব মহাদেব যাঁহার চরণে লুটায়ে॥
প্রসাদ বলে রণে চলে রণময়ী হয়ে।
শুম্ভ-নিশুম্ভকে বধে, হুঙ্কার ছাড়িয়ে॥

জংলা – একতালা

সে কি এম্নি মেয়ের মেয়ে।
যাঁর নাম জপিয়ে মহেশ বাঁচেন হলাহল খেয়ে॥
সৃষ্টিস্থিতি প্রলয় ক’রে কটাক্ষে হেরিয়ে।
সে যে অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদরে পূরিয়ে॥
যে চরণে শরণ ল’য়ে দেবতা বাঁচে দায়ে।
দেবের দেব মহাদেব যাঁর চরণে লুটায়ে॥
প্রসাদ বলে রণে চলে রণময়ী হ’য়ে।
শুম্ভ-নিশুম্ভকে বধে হুঙ্কার ছাড়িয়ে॥

রাগিণী জঙলা তাল একতালা।

সে কি এমনি মেয়ের মেয়ে।
যার নাম জপিয়া মহেশ বাঁচেন, হলাহল খাইয়ে॥
সৃষ্টি স্থিতি প্রলয় করে কটাক্ষে হেরিয়ে;
সে যে অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদরে পুরিয়ে॥
যে চরণে শরণ লয়ে, দেবতা বাঁচেন দায়ে,
দেবের দেব মহাদেব যার চরণে লোটায়ে॥
প্রসাদ বলে রণে চলে, রণময়ী হয়ে।
নিশুম্ভ-শুম্ভরে বধে, হুহুঙ্কার ছাড়িয়ে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *