
সে কোন্ পাগল যায় যায় পথে তোর, যায় চলে ওই-একলা রাতে–
তারে ডাকিস নে ডাকিস নে তোর আঙিনাতে॥
সুদূর দেশের বাণী ও যে যায় যায় বলে, হায়, কে তা বোঝে–
কী সুর বাজায় একতারাতে॥
কাল সকালে রইবে না রইবে না তো,
বৃথাই কেন আসন পাতো।
বাঁধন-ছেঁড়ার মহোৎসবে
গান যে ওরে গাইতে হবে
নবীন আলোর বন্দনাতে॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
