সে ডাকে আমারে

অতুলপ্রসাদ সেন

1 min read September 17, 2026

সে ডাকে আমারে।

বিনা সে সখারে

বহিতে মন নারে।

শুন, সে ডাকে আমারে,

ওগো সে ডাকে আমারে।।

প্রভাতে যাবে দেখিবে বলি

দ্বার খোলে কুসুম-কলি,

কুঞ্জে ফুকারে অলি

যাহারে বারে বারে।।

নিঝর কলকন্ঠ গীতি

বন্দে, যাহারে,

শৈল বন পুষ্প কুল

বন্দে যাহারে,

যার প্রেমে চন্দ্র তারা

কাটে নিশি তন্দ্রা-হারা,

যার প্রেমের ধারা

বহিছে শত ধারে ।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি অতুলপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *