
সেই মধুরাতে আধখানি ছিল জাগিয়া,
আর বুকে মম ছিলে জাগি সে তুমি প্রিয়া।।
আমি কহিনু তোমারে, ‘বলো একবার,
শত জনমে মরমে প্রিয় আমি যে তোমার’ ,
তব আঁখিপাতা আধো লাজে এল নামিয়া।।
যবে স্বপনে পড়িল ঢুলে চাঁদের আঁখি
এল অধর কুলায়ে দুটি অধীর পাখি–
মোরা দু’জনে নীরব, শুধু মুখর হিয়া।।
আজ আঁধারে হারায়ে গেছে সে মধু তিথি,
তব স্মরণের তীরে একা জাগিছে স্মৃতি–
মোর ভালোবাসা খোঁজে তোমায় দীপ জ্বালিয়া।।
কথা – প্রণব রায়, সুর – কমল দাশগুপ্ত, কণ্ঠ – গৌরীকেদার ভট্টাচার্য
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
