হয় যদি বদনাম হোক আরো

গাজী মাজহারুল আনোয়ার

Lyricist: গাজী মাজহারুল আনোয়ার Composer: আনোয়ার পারভেজ 1 min read September 17, 2026

হয় যদি বদনাম হোক আরো
আমিতো এখন আর নই কারো
অন্ধ গলির এই যে আঁধার
বন্ধু হলো আজ আমার ।।

জীবন ভরে ছিল শুধু হাসি শুধু গান
কোথা যে হারালো কেঁদে কেঁদে বলে প্রাণ
বকুল শুকালো সুবাস হারালো
আর কিছু বাকি নেই হারাবার ।।

দুখের আগুনে পুড়ে গেছে অন্তর
ঝড়ে ভেঙে গেছে বালুচরে বাঁধা ঘর
এখন মরণ এলে কাছে ডেকে নিলে
ছুটে যাবো ভেঙে পারাপার ।।

*

গান – হয় যদি বদনাম হোক আরো
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গাজী মাজহারুল আনোয়ার জাফর ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *